যেসব নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূতাবাস

যেসব নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘আপনি যদি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ান, তাহলে আপনার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।’

ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা হারানোর বিষয়েও সতর্ক করেছে দূতাবাস। পোস্টে বলা হয়, ‘এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারাতে পারেন আপনি। সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় আপনার ভিসার শর্ত মেনে চলুন এবং শিক্ষার্থী হিসেবে নিজের বৈধ অবস্থান বজায় রাখুন।’

আরও পড়ুন