লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর আলাপ নিয়ে ধোঁয়াশা

লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর আলাপ নিয়ে ধোঁয়াশা

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন বলে জানান দেশটির মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল। তিনি বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসরাইলি আর্মি রেডিওতে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় এ তথ্য দেন।

এর আগে, বুধবার রাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ইসরাইল ও লেবাননের নেতারা ‘আগামীকাল’ কথা বলবেন।

তবে বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে হতে যাওয়া যোগাযোগের বিষয়ে তারা অবগত নন। ফলে এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন