লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ১৪টি হামলার দাবি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর ১৪টি হামলার দাবি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

গোষ্ঠীটি জানায়, গত সোমবার (৮ জুন) স্থানীয় সময় রাত থেকে মঙ্গলবার পর্যন্ত তারা ইসরায়েলি সেনা, সাঁজোয়া যান এবং কমান্ড পোস্টে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বাইয়াদা, রাশাফ, আল-কাওজাহ ও কান্তারা এলাকায় ইসরায়েলি সেনাদের ও সামরিক যানবাহনকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে।

তারা দাবি করে, জাওতার আল-শারকিয়াহ ও খিয়ামে দুটি সাঁজোয়া যান ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে।

হিজবুল্লাহ আরও জানায়, ইকলিম আল-তুফাহ এলাকায় একটি ইসরায়েলি ‘হার্মেস-৪৫০’ ড্রোনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র দিয়ে প্রতিহত করা হয়েছে। এছাড়া রস আন-নাকুরা (ইসরায়েলি নাম রোশ হানিকরা) নৌঘাঁটিতে বিস্ফোরক ড্রোন স্কোয়াড্রন দিয়ে হামলা চালানোর দাবি করা হয়েছে।

আরও পড়ুন