লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, আহত বহু মানুষ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৬, আহত বহু মানুষ

লেবাননের ওপর সামরিক আগ্রাসনের তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। বুধবার (১০ জুন) দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান বাহিনীর চালানো হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

লেবাননের জননিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, টায়ার ও এর আশপাশের এলাকায় নতুন করে দফায় দফায় বিমান হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সাধারণ মানুষের আশ্রয়স্থল মসজিদ ও হাসপাতালের ওপরও বোমাবর্ষণ করেছে। টায়ার শহরের হামলায় ৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

এছাড়া, টায়ারের পূর্বাঞ্চলীয় জেলা ও পার্শ্ববর্তী ‘দাইর দেব্বা’ গ্রামে আরও বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালানো হয়, যেখানে নারী ও শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

চলতি বছরের মার্চে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই আগ্রাসনে লেবাননের প্রায় ৩ হাজার ৭০০ নাগরিক প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন