শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সাময়িকী ফোর্বস। মঙ্গলবার ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি স্থগিতের অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে এই বার্তা পোস্ট করেন শরিফ।

বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অগ্রসর হচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তিনি ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করেন। কিছু সময় পর ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।

ফোর্বস এই বার্তার একটি খসড়া অনুলিপি প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ এবং ড্রপ সাইট সাবস্ট্যাকের প্রতিষ্ঠাতা ফোর্বসকে বলেছেন, ড্রপ বার্তাটি সম্ভবত শরিফ লেখেননি। এক্সপোস্টে শেহবাজ শরিফের নামের নিচে @সিএমশেহবাজ লেখা রয়েছে, যা অস্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শেহবাজের নিজের কর্মীরাও তাকে ‘প্রধানমন্ত্রী শেহবাজ’ হিসেবে উল্লেখ করেন না। পোস্টটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো পক্ষ লিখেছে বলেও ঘোর সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্য অনেক ব্যবহারকারীও এই মর্মে সংশয় প্রকাশ করেছেন যে হয়তো এই খসড়া পোস্টটি পাকিস্তানি কর্মকর্তাদের দ্বারা লেখা হয়নি।

এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ফোর্বস, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন