সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ারের যাত্রা শুরু

সৌদি আরবের নতুন বিমান সংস্থা রিয়াদ এয়ারের যাত্রা শুরু

এক বছরেরও বেশি সময়ের বিলম্বের পর সৌদি আরবের দ্বিতীয় জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বুধবার (১০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়।

রিয়াদ থেকে লন্ডনগামী একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। বিমানটি রিয়াদ এয়ারের সাদা ও হালকা বেগুনি রঙের লিভারিতে সজ্জিত ছিল।

‘রিয়াদ এয়ার’ রাজধানী রিয়াদকে একটি বৈশ্বিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। ২০২৫ সালে উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বোয়িংয়ের সরবরাহজনিত বিলম্ব এবং উৎপাদন ও নিরাপত্তা সমস্যার কারণে প্রকল্পটি পিছিয়ে যায়। এছাড়া, সাম্প্রতিক সময়ে ইরান উপসাগরীয় অঞ্চলে বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নিরাপত্তাজনিত অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন