হরমুজে ইরানের বন্দরে যাওয়া জাহাজ আটকাবে যুক্তরাষ্ট্র

হরমুজে ইরানের বন্দরে যাওয়া জাহাজ আটকাবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের বন্দরে যাওয়া এবং আসা সব জাহাজকে আটকানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সকল দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করা হবে।

পোস্টে বলা হয়েছে, “অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা সেখান থেকে বের হলে সেটিকে আটক করা, গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। তবে এ অবরোধ ইরান বন্দরের বাইরে অন্যান্য বন্দরে যাওয়ার ক্ষেত্রে কার্যকর হবে।”

ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেছেন, “এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে।”

তিনি আরও বলেন, “যদিও এ ব্যাপারে অনেক কিছুই অস্পষ্ট, তাই আমি এ নিয়ে বেশি কথা বলতে চাই না।” এছাড়া ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম রাশিয়ার কাছে নেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্নের উত্তরে পেসকোভ বলেন, “এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল, তবে তা গ্রহণ করা হয়নি। রাশিয়া এ ব্যাপারে সাহায্য করার জন্য প্রস্তুত আছে।”

আরও পড়ুন