হরমুজ প্রণালির মাইন অপসারণে লাগতে পারে ৬ মাস: পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে লাগতে পারে ৬ মাস: পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

বার্তা সংস্থা এপির বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার হাউস আর্মড সার্ভিস কমিটির এক গোপন বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন। বৈঠকে উপস্থিত একটি সূত্রের বরাতে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই ব্রিফিংয়ের পর মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের খরচ, কৌশল ও লক্ষ্য নিয়ে একাধিক প্রশ্ন তুললেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি।

বৈঠকে যুদ্ধের শুরুতে ইরানে একটি স্কুলে হামলার বিষয়টিও আলোচনা হয়। ওই হামলায় প্রায় ১৬৫ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী। তবে এই সম্পর্কিত প্রশ্নগুলোরও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

আরও পড়ুন