৩০০ কোটি রুপি পারিশ্রমিক, কে এই ভারতীয় অভিনেতা

৩০০ কোটি রুপি পারিশ্রমিক, কে এই ভারতীয় অভিনেতা

ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।

তিনি ভক্তদের কাছে ‘পুষ্পা ভাই’ নামে পরিচিত। একটি সিনেমার জন্য তার পারিশ্রমিক ২০০ থেকে ৩০০ কোটি রুপি, যা তাকে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় বড় তারকাদের তুলনায় এগিয়ে রেখেছে।

আল্লু অর্জুনের শেষ বড় কাজ ছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’, দুটি সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে। প্রথম সিনেমাটি প্রায় ৩৫০ কোটি রুপি এবং দ্বিতীয় সিনেমাটি ১ হাজার ৭৪২ কোটি রুপি আয় করেছে, মোট আয় প্রায় ২ হাজার ৯২ কোটি রুপি।

বর্তমানে, আল্লু অর্জুন পরিচালক অ্যাটলি কুমারের নতুন সিনেমা ‘রাকাতে’ কাজ করছেন, যা ২০২৭ সালে মুক্তি পাবে। সিনেমাটিতে তার সাথে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জাহ্নবী কাপুর।

আল্লু অর্জুনের পারিশ্রমিকের দিক থেকে শীর্ষ ৫ অভিনেতার মধ্যে রয়েছেন শাহরুখ খান (১৫০ থেকে ২৫০ কোটি), থালাপাতি বিজয় (১৫০ থেকে ২৭৫ কোটি), আমির খান (১০০ থেকে ২৭৫ কোটি) এবং রজনীকান্ত (১২৫ থেকে ২৭০ কোটি)।

আরও পড়ুন