আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার শহর ফোরাম ২০২৬ সম্মেলনে অংশ নিতে আজ রাতে দেশটির উদ্দেশে রওনা হবেন। রোববার দলটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন