‘উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি’ হাসনাতকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী

‘উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি’ হাসনাতকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, ‘উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি’ কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ পুনঃপ্রচলন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন রোহিতকরণ ও পুনঃপ্রচলন বিল ২০২৬ উত্থাপনকালে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, বিএনপির চেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের পর আর কেউ হয়নি।

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরের মধ্যে অনেকেই ১৭ বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।’ আইনমন্ত্রী উল্লেখ করেন, ‘বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার।’

বিল নিয়ে হাসনাত আবদুল্লাহর আপত্তির জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্য খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন, কিন্তু বিলের প্রথম লাইনে বলা আছে, মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ এর বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অধিকতর যাচাই-বাছাই করা প্রয়োজন।’

আইনমন্ত্রী বলেন, ‘২০২৫ এর অধ্যাদেশের দুটি প্রয়োগ আছে। একটি হলো, যদি আইনটি অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়, তবে সেটি প্রাথমিক আইনের লঙ্ঘন।’ তিনি আরও জানান, মানবাধিকার কমিশনের কার্যক্রমে অস্পষ্টতা থাকলে আইন স্বচ্ছ এবং পরিষ্কার হতে হবে।

মন্ত্রী বলেন, ‘মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত হয়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি দেখতে পারবে। তবে অভিযোগ আমলে নেওয়ার পর তদন্তের গাইডলাইন নেই। আইনটি পুরোপুরি পরিষ্কার হতে হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপরাধ গুম করা, সেই অভিযোগও তদন্ত করবে মানবাধিকার কমিশন।’ আইনমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, ‘এত ভয় কীসের!’

আরও পড়ুন