‘গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে আগতদের আবারও গ্রামে পাঠানো হবে’

‘গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে আগতদের আবারও গ্রামে পাঠানো হবে’

বিগত ২০ বছর ধরে গ্রামের শিক্ষা ফাঁকি দিয়ে শহরে আসা শিক্ষার্থীদের আবারও গ্রামে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার খুলনা বিভাগীয় অডিটরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জুলাই মাস থেকে দেশের সব স্কুলে মিড ডে মিল চালু হবে এবং এতে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিক্ষক সংকটের বিষয়েও কথা বলেন, বলেন, ৬০ হাজার শিক্ষকের ঘাটতি নিয়ে শিক্ষাব্যবস্থা চলছে, যা শিক্ষার মান উন্নয়নে বাধা। পর্যায়ক্রমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এহসানুল হক মিলন আরও বলেন, আগে পরীক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করলে শুধু নম্বরপত্র যোগ করা হতো, তাই আইন পরিবর্তন করে খাতা চেক করার সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন