জরুরি সভা ডেকেছে ছাত্রদল আগামীকাল

জরুরি সভা ডেকেছে ছাত্রদল আগামীকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) জরুরি সাংগঠনিক সভা ডেকেছে। সভাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও ঢাকার চার মহানগরের সুপার ফাইভের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডাকসু ক্যাফেটেরিয়ায় এ সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), বরিশাল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার সুপার ফাইভের নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হবে।

সভাটি আগামীকাল ২৪ এপ্রিল শুক্রবার দুপুর আড়াইটায় কলাভবন ক্যাফেটেরিয়ায় (ডাকসু ক্যাফেটেরিয়া) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন। তারা সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দকে নির্দিষ্ট সময়ের মধ্যে সভায় উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেছেন।

আরও পড়ুন