জামায়াতে ইসলামীর বাজেট নিয়ে মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য

জামায়াতে ইসলামীর বাজেট নিয়ে মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রশাসন থেকে কর কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং জুডিশিয়ারি কমিশন থেকে দুর্নীতি না কমালে যে বাজেট হবে, তার অর্থ দলীয় কর্মীরা ভাগ করে নেবে। বৃহস্পতিবার (১৩ জুন) ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ায় জামায়াতে ইসলামীর জেলা ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ বাজেট জনগণের আশা পূরণ করবে না। এটি দলের কর্মীদের ভাগ্য পরিবর্তনের জন্য লুটপাটের বাজেট।

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে দুটি সংকট তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং এ সংকটের দায় তাদের।

তিনি উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে ২০২৫ সালে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে সবদল একমত হলেও, নির্বাচনের পরে বিএনপি সরকার এটি বেআইনি বলে দাবি করেছে।

তিনি বলেন, বিএনপির আচরণে বোঝা যাচ্ছে, জনগণের আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা তাদের নেই। ফলে রাজনীতির সংকট অব্যাহত রয়েছে।

এছাড়া, ভোলার সার্বিক উন্নয়নে স্থানীয় সংসদ সদস্যদের সংসদে জোরালো দাবির আহ্বান জানান তিনি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য একে এম ফখরুদ্দিন খান রাজী।

কর্মশালার সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মুহাম্মদ জাকির হোসেন।

আরও পড়ুন