জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রীর জামিন

জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রীর জামিন

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদবিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

এর আগে চলতি বছরের ২ অক্টোবর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মাসুদা সিদ্দিক রোজীর বিরুদ্ধে অভিযোগ, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন মো. সিরাজুল বেপারী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মিছিল পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া তিনটি গুলিতে নিহত হন সিরাজুল বেপারী।

ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু বাদী হয়ে শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ৪৬ নাম্বার এজাহারনামীয় আসামি মাসুদা সিদ্দিক রোজী।

আরও পড়ুন