ডিএমপির ৫ পরিদর্শককে বদলি করা হয়েছে

ডিএমপির ৫ পরিদর্শককে বদলি করা হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক রদবদলে পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আমীর খসরুর স্বাক্ষরিত আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আদাবর থানার বর্তমান পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) পাঠানো হয়েছে।

এছাড়া, দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাতিরঝিল থানার তদন্ত পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের দ্রুত তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন