সরকার ঢাকায় লোডশেডিং হবে কিনা, সে বিষয়ে সমন্বয়ের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন যুগ্ম সচিব উম্মে রেহানা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
উম্মে রেহানা জানান, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং মোট উৎপাদন ক্ষমতার অর্ধেকের কম বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। গতকাল বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৭৬৭ মেগাওয়াট, উৎপাদন হয়েছে ১৩ হাজার ৬৮১ মেগাওয়াট, ফলে প্রায় ২ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। আজও বিদ্যুতের ঘাটতি রয়েছে প্রায় ৩ হাজার মেগাওয়াট।
তিনি বলেন, আজ বিদ্যুতের চাহিদা ১৭ হাজার মেগাওয়াট, উৎপাদন ১৪ হাজার মেগাওয়াট, ফলে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট। এছাড়া, কয়লাচালিত আমদানিনির্ভর একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, যা আদানির বিদ্যুৎকেন্দ্র ২৮ তারিখে সচল হবে।
সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে ১,৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়বে, যা সংকট কমাতে সহায়তা করবে বলে তিনি জানান।
