ঢাকার বাইরেও চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

ঢাকার বাইরেও চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

ঢাকার বাইরেও কয়েক জেলা ও নগরীতে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করা হয়েছে। মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপটি এখন ঢাকা ছাড়াও আরও কয়েকটি জেলা ও নগরীতে ব্যবহারের জন্য উন্মুক্ত হয়েছে।

এতে ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা জেলায় আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রম শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম সারাদেশের অন্যান্য জেলাতে সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন