তেলের মজুত কত, এপ্রিল কীভাবে কাটবে জানালেন মন্ত্রী

তেলের মজুত কত, এপ্রিল কীভাবে কাটবে জানালেন মন্ত্রী

দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে এবং এপ্রিল মাসে আরও আমদানি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

মন্ত্রী বলেন, সরকার সম্ভাব্য সব উৎস খুঁজে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। বর্তমানে দেশে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন ডিজেল, ১০ হাজার ৫০০ টন অকটেন ও ১৬ হাজার টন পেট্রোল মজুত আছে।

এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল, ৭১ হাজার ৪৪৩ টন অকটেন ও ৩৬ হাজার টন পেট্রোল আমদানি করা হবে বলেও জানান তিনি। কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সেচ কার্ডের মতো কৃষি কার্ড দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধারের পরিমাণ, দণ্ড ও মামলা দায়েরের তথ্য তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ।

আরও পড়ুন