পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেপ্তার

পাবনার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তারা সবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের সমর্থক।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে আইনি ব্যবস্থা শেষে আজই কারাগারে পাঠানো হবে।

এদিকে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক তাকে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিন দিন পর ৫ ফেব্রুয়ারি আব্দুল ওহাবকে আবারও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সুজানগর এলাকায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আব্দুল ওহাব এবং তার সমর্থকরা। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করে। এছাড়া পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর একাধিকবার কোর্ট চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন