প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, আগে কত ছিল?

প্রধানমন্ত্রীর অফিসে লাঞ্চ-নাস্তার বাজেট ১৫০ টাকা, আগে কত ছিল?

গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর দফতরে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংবাদপত্র শিল্পের সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তিন মাস অন্তর এ ধরনের বৈঠক আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।

বৈঠকটি দুপুরে অনুষ্ঠিত হয়, যেখানে গণমাধ্যমের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দফতরে খাবার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান লাঞ্চের মেন্যু সম্পর্কে জানিয়েছেন যে, এতে ছিল ভাত, ছোট চিংড়ি দিয়ে লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ, ডাল এবং দই।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর অফিসে দুপুরের খাবার এবং বিকেলের নাস্তার মোট বাজেট ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫ গুণের বেশি।

আরও পড়ুন