প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী হলেন সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর পরিবেশ বিষয়ক বিশেষ সহকারী হলেন সাইমুম পারভেজ

ড. মো. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. পারভেজকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে জানানো হয়।

আরও পড়ুন