প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক, তিন মাসে একবার বসার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক, তিন মাসে একবার বসার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতাদের বৈঠক মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু আলোচনা করা হয়।

বৈঠক শেষে নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী এসব বিষয়ে আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন এবং বেশ কিছু দাবি-দাওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে কিছু বিষয়ে বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে নিয়মিত সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, তিন মাস অন্তর এমন বৈঠক আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন