প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের ভৌগোলিক ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। তারা জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে জনকল্যাণমুখী বহুমুখী সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

হাইকমিশনার প্রণয় ভার্মা উল্লেখ করেন, পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী পন্থায় কাজ করতে চায় ভারত। এ ছাড়া দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন