প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এস এম জিয়াউদ্দিন হায়দারকে।
বুধবার (২২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
