প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াউদ্দিন হায়দার।

তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হিসেবে কাজ করবেন। আজ বুধবার সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

জিয়াউদ্দিন হায়দার বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং স্বাস্থ্য খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি একাধিক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন এবং স্বাস্থ্যনীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

রাজনীতিতে সক্রিয় জিয়াউদ্দিন হায়দার বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন