বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সরকার বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া, টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপানের হাতে দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে।
এছাড়া, আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং কেনার কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী বিমানের লাভজনকতা বৃদ্ধির জন্য বেশকিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
