বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এসএসসি কেন্দ্র পরিদর্শন

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এসএসসি কেন্দ্র পরিদর্শন

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বৃহস্পতিবার সকালে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরীক্ষা কেন্দ্রসমূহে গিয়ে পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের সুস্থতা ও ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য মহান রবের কাছে দোয়া করেন। তিনি কেন্দ্র সচিবকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে পরামর্শ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যে, পরীক্ষাকালীন সময়ে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন যেন না ঘটে।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরবর্তীতে, বিরোধীদলীয় নেতা স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার জন্য ছাউনি এবং পানির ব্যবস্থা পরিদর্শন করেন। অভিভাবকরা এই উদ্যোগের জন্য বিরোধীদলীয় নেতাসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন