বিরোধীদল বাজেট মানে না: প্রধানমন্ত্রী

বিরোধীদল বাজেট মানে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটেও বিরোধীদল মানে না। তিনি শনিবার সকালে কক্সবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বিরোধীদের সমালোচনা করে বলেন, ‘যে বাজেটে মদের দাম বাড়ানো হয়, সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধীদলের পছন্দ নয়।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘তাহলে এবার বিরোধীদলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন?’

তিনি বলেন, ‘বিরোধীদলের লক্ষ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং অস্থিতিশীলতা ও অশান্তি তৈরি করা।’ প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে যাতে তাদের দাম না বাড়ে।

বিরোধীদল বলছে, তারা এই বাজেট মানে না। প্রধানমন্ত্রী বলেন, ‘গণবিরোধী বাজেট তারা মানে না।’ তিনি কৃষকদের জন্য বরাদ্দের কথাও উল্লেখ করেন এবং জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য নানা সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের অর্ধেক নারী। নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। বর্তমান সরকার স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা দিয়েছে।’ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং শিল্প-বাণিজ্য গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিরোধীদল দাবি তুলেছে কেন মদের ওপর আমরা ট্যাক্স বাড়ালাম। তাদের দুঃখ হচ্ছে, সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ট্যাক্স কমিয়েছে।’ প্রধানমন্ত্রী জনগণের শক্তির ওপর জোর দিয়ে বলেন, ‘জনগণের সমর্থন আমাদের সবচেয়ে বড় সমর্থন।’

আরও পড়ুন