মধ্যপ্রাচ্যের ৩ দেশে শেহবাজ শরিফের ঝটিকা সফর

মধ্যপ্রাচ্যের ৩ দেশে শেহবাজ শরিফের ঝটিকা সফর

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝে চার দিনে তিন দেশ সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সফরের মূল উদ্দেশ্য ইরানে শান্তি প্রতিষ্ঠা।

আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা গেছে, শেহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন। ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই সফর। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের অংশ হিসেবে তুরস্কে আনতালিয়া ডিপ্লোম্যাসি ফোরামে যোগ দেবেন তিনি।

সৌদি আরব ও কাতারে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে তার। আজ জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন শেহবাজ, এবং তার সঙ্গে উচ্চ পদস্থ কর্মকর্তারাও থাকবেন।

পাকিস্তান-সৌদি আরব ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান পাল্টা জবাব দিতে কিছু দেশের বিরুদ্ধে হামলা চালায়।

এদিকে, ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ঘোষণা দেয় যে, সৌদি আরব থেকে ৩ বিলিয়ন ডলার পাবে পাকিস্তান, যা বিদেশি মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়নে ব্যবহার হবে। কেন্দ্রীয় সরকারের অর্থনীতি ও রাজস্ব বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন