মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করল ইসি

মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল করল ইসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মনিরা শারমিনের আইনজীবী নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মনিরা শারমিনের আপিল করার সুযোগ রয়েছে। আগেরদিন তাঁর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাকে সরকারি চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ ইসির কাছে জমা দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন