কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার রায় শিগগিরই ঘোষণা হবে।
বুধবার (১০ জুন) আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এর আগে ৭ জুন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এবং সর্বোচ্চ শাস্তির আবেদন জানায়। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করে।
এদিকে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার মামলায় আজ ফের সাক্ষ্য দেবেন আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এছাড়া, এ মামলায় আরও একজন নতুন সাক্ষিকে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞের ঘটনায় অধিকতর তদন্তের স্বার্থে ৭১ টিভির লাইসেন্সসহ যাবতীয় নথি চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
