মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে রোববার শপথ নেবেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ পাঁচ দিনের নাটকীয়তার পর অভিনেতা থেকে রাজনীতিকে বনে যাওয়া বিজয় থালাপতি আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে রোববার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান হবে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। পরে জোটসঙ্গীদের সমর্থনে বিজয়ের জোটের মোট বিধায়ক সংখ্যা ১২০-এ পৌঁছায়। শনিবার সন্ধ্যায় বিজয় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের কাছে সরকার গঠনের দাবি জানান, যা গ্রহণ করা হয়।

দায়িত্ব নেওয়ার পর আগামী বুধবার (১৩ মে) পর্যন্ত তাকে বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের ডিএমকে ও এআইএডিএমকে-র দ্বিদলীয় শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছে।

আরও পড়ুন