শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষা খাতে অগ্রাধিকারের ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, শিক্ষা হলো জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ এবং মানসম্মত ও জীবনমুখী শিক্ষা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এ লক্ষ্যে প্রতি উপজেলায় কারিগরি স্কুল ও কলেজ এবং প্রতি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে। চলতি অর্থবছর থেকে ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে ইউনিফর্ম দেওয়া হবে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে কার্যকর হবে।

এ ছাড়া শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সব উপজেলায় স্কুল ফিডিং ও মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে। ডিজিটাল বৈষম্য দূর করার পরিকল্পনার অংশ হিসেবে দেশের ১ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়া হবে।

প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষকের জন্য একটি অনন্য ডিজিটাল পরিচয় বা ‘এডু-আইডি’ চালু করা হবে। আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি স্কুল ও ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করা হবে বলে প্রধানমন্ত্রী জানান।

আরও পড়ুন