সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানান, বর্তমান সংবিধানের অধীনেই তিনি প্রথম শপথ গ্রহণ করেছেন এবং দ্বিতীয়বার শপথ নেওয়া আইনগতভাবে সাংঘর্ষিক ও অযৌক্তিক।

শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, “আপনি যদি ৫ আগস্টের পর বলতেন, এটি বিপ্লবী সরকার। এই সংবিধান আমরা মানি না। আমরা নতুন সংবিধান রচনা করব।” তবে, তিনি জানান, যেহেতু সে উদ্যোগ নেওয়া হয়নি, তাই বর্তমান সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে শপথ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, দ্বিতীয়বার শপথ নিলে তার প্রথম শপথটি গুরুত্বহীন হয়ে পড়বে। রুমিন ফারহানা বলেন, “এই বিতর্ক খুবই ইন্টারেস্টিং।” তিনি আরো বলেন, “সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নেওয়ার প্রক্রিয়া যথাযথভাবে করা হয়নি এবং এতে সংশ্লিষ্ট বিচারকরা পদত্যাগ করেছেন।”

ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, “যদি কেউ প্রশ্ন তুলতে চায়, তবে প্রতিটি ক্ষেত্রেই প্রশ্ন তোলা যাবে। তবে যা হয়েছে, সেটাকে মেনে নিতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “যদি ১০ বছর পর এটি চ্যালেঞ্জ করা হয়, তবে সময়ে ফিরে যাওয়া সম্ভব নয়।”

আরও পড়ুন