ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল রোববার (৩ মে) রাত ৯টায় অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামীকাল রাত ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৪৯ জন নির্বাচিত নারী সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচিত সদস্যদের মধ্যে বিএনপি ও জোট থেকে ছিলেন ৩৬ জন, ১২ জন ছিলেন জামায়াত জোট থেকে এবং ৬ স্বতন্ত্র সংসদ সদস্যের জোট থেকে ছিলেন ১ জন সংসদ সদস্য।
