সংসদের অধিবেশন কক্ষে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন

সংসদের অধিবেশন কক্ষে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন

বাংলাদেশের জাতীয় সংসদে অধিবেশন চলাকালে খাওয়া-দাওয়া নিষিদ্ধ। এমপিদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে এ ধরনের কার্যকলাপের অনুমতি নেই।

মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে এক সংসদ সদস্যকে খেতে দেখে তার নাম উল্লেখ না করে প্রশ্ন করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তা জানতে চান। সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।

তবে, সংসদ সদস্যের পরিচয় টিভি ক্যামেরার কারণে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংসদের কার্যপ্রণালী বিধিতে অধিবেশন কক্ষে বসে খাওয়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। তবে ৩১১ নম্বর বিধি অনুযায়ী, সংসদ কক্ষটি বৈঠক ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।

এ কারণে অধিবেশন কক্ষে বসে খাওয়া এই বিধির পরিপন্থী। সংসদ ভবনের ভেতরে আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে, যেখানে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরা খাবার খেতে পারেন।

আরও পড়ুন