হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ অপর্যাপ্ত: বিরোধীদলীয় নেতা

হামের চিকিৎসায় শিশু হাসপাতালের বরাদ্দ অপর্যাপ্ত: বিরোধীদলীয় নেতা

হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরকারি বরাদ্দ যথেষ্ট না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, ‘সরকার প্রতি বছর ৩০ কোটি টাকা বরাদ্দ দিতো, কিন্তু এবার এটি কমিয়ে ২৮ কোটি করা হয়েছে। এর মধ্যে প্রথম কোয়ার্টারে হাসপাতাল ৭ কোটি টাকা পেয়েছে, তবে এই অর্থে হাসপাতাল পরিচালনা করা সম্ভব নয়। এখানে ৭০০টি শয্যা রয়েছে, এর মধ্যে ২৫০ শয্যা ফ্রি, বাকিগুলোতে রোগীদের সব খরচ বহন করতে হয়।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা শিশু হাসপাতাল পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি যে, এখানে আরও অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ তিনি জানান, হাম রোগীর চিকিৎসায় দেশবাসী বর্তমানে একটি বিব্রতকর অবস্থায় রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর চাপ নিতে পারছেন না।

তিনি সরকারের একটি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থাপন করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ২ হাজার করার দাবি জানান, যাতে রোগীরা কিছু স্বস্তি পায়।

এ সময় জামায়াতের পক্ষ থেকে শিশু হাসপাতালের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।

আরও পড়ুন