৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে প্রধানমন্ত্রী

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি বলেন, শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার।

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, ‘সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো আরও গতিশীল করার জন্য এবং দেশের মানুষের জন্য সুবিধাজনক সেবা পৌঁছে দেওয়ার জন্য নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাআল্লাহ।’

বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত ছিল, যেখানে তিনি তিনটি প্রশ্নের উত্তর দেন।

তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহের জন্য ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

মাদারীপুর-২ আসনের বিএনপি সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সম উন্নয়নে বিশ্বাসী এবং বিরোধীদলীয় সদস্যদের এলাকায় উন্নয়নে সমানভাবে কাজ করার চেষ্টা করবে।

আরও পড়ুন