অতিরিক্ত সার ব্যবহারের ফলে অম্লতা বেড়ে মাটির উর্বরতা কমে গেছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার (১০ জুন) রাজধানীর খামারবাড়ি মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠানটির বার্ষিক কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মাটির পিএইচ মান বৃদ্ধি করতে হবে এবং মাটির উর্বরতা বাড়ালে দেশের কৃষি উন্নত হবে। তিনি বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান যাতে তারা এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষির উন্নয়নে দেশের ৭৫ ভাগ মানুষের অর্থনীতির ভিত্তি রয়েছে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিশ্বের ধনী দেশগুলো বছরে বেশিরভাগ বরফে ঢাকা থাকে, কিন্তু আমাদের দেশে ১২ মাস ফসল হয়ে থাকে। আমাদের এ সুযোগকে কাজে লাগাতে হবে।
মন্ত্রী বলেন,
