অস্ট্রেলিয়ায় দুই নাটকের শুটিংয়ে তাহমিনা সুলতানা মৌ

অস্ট্রেলিয়ায় দুই নাটকের শুটিংয়ে তাহমিনা সুলতানা মৌ

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী তাহমিনা সুলতানা মৌ বর্তমানে অস্ট্রেলিয়ায় দুইটি নাটকের শুটিং করছেন। দেড় দশকের বেশি সময় ধরে নাটক ও মডেলিংয়ের জগতে থাকা মৌ একসময় মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করেছেন।

নাটক দুটি এক ঘণ্টা দীর্ঘ এবং পরিচালনা করছেন আল হাজেন। তার সাথে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান ও অভিনয়শিল্পী স্বর্ণলতা। একটি নাটকের নাম ‘পেয়িং গেস্ট’, অপরটির নাম ‘গরিবের মেয়ে অস্ট্রেলিয়ায়’। নাট্যকার আহসান আলমগীর।

মৌ বলেন, ‘দুটি নাটকের দুই রকম গল্প। আমার চরিত্র দুটিও ভিন্ন। শুটিং করে ভীষণ ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’ তিনি আরও বলেন, ‘আল হাজেনের পরিচালনায় বড় বড় ধারাবাহিকে অভিনয় করেছি। যত্ন নিয়ে কাজ করেন। দর্শকরা কী ধরনের গল্প চায় তা তিনি বুঝেন। নাটকের গল্পে, লোকেশনে প্রচুর বৈচিত্র্য আছে। কাজ দুটি উপভোগ করছি।’

আরও পড়ুন