আকিজ বশির গ্রুপ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ ১০ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ২০ জুন পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, এবং লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট (এলএফএ) সুবিধা দেওয়া হবে।
পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। দৈনিক আর্থিক লেনদেন এবং হিসাবরক্ষণের নথি লিপিবদ্ধ ও রক্ষণাবেক্ষণের দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের জন্য ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র ঢাকা (বানানী)। প্রার্থীর বয়সসীমা ২৪ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। আবেদনকারীরা বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
