আবু সাঈদ হত্যা মামলায় সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ঢাকায় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই ঘটনায় পুলিশের সাবেক দুই সদস্যকে দায়ী করা হয়েছিল।
রায়ে এ মামলার মোট ২৮ জন আসামির মধ্যে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।
