আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ

চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে বিক্ষোভ করেছেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা। বুধবার সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেট মোড়ে ‘সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন’–চট্টগ্রাম বিভাগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এক্সিম ব্যাংকের আমানতকারী সুমন অধিকারী বলেন, আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। অথচ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আমাদের দুষ্কৃতকারী বলছেন। তিনি বক্তব্য প্রত্যাহার করুন। আমানত ফেরতের দাবি করা কি অপরাধ? ঋণখেলাপিদের না ধরে সাধারণ মানুষের ওপর জুলুম চলছে।

অমানতকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের টাকায় ব্যাংকের কর্মকর্তাদের বেতন চলে। আমাদের নিয়ে মানহানিকর মন্তব্য সহ্য করা হবে না। আজ যদি আমরা ৫ হাজার থাকি, কাল ৫০ হাজার হবো—এ দাবির পক্ষে আরো বড় আন্দোলন গড়ে উঠবে।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, এটি ভিআইপি জোন। কেন্দ্রীয় ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় তাদের কর্মসূচি নিউমার্কেট মোড়ে করতে বলা হয়েছিল। পরে তারা আলকরণ মোড়ে অবস্থান নিয়েছে। নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন