আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যে কোনো দিন ঘোষণা করতে পারে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় বৃহস্পতিবার আদালত এ সিদ্ধান্ত নেয়। তবে রায় ঘোষণার জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারণ করেননি ট্রাইব্যুনাল।
মামলাটিতে ইনু একমাত্র আসামি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার পর এ অভিযোগ দায়ের করা হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলো আমলে নেয়।
এর আগে গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছিল।
