ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিনিয়র মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ৮ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের জন্য এমবিবিএস বা সমতুল্য ডিগ্রি এবং কমপক্ষে ছয় বছর হাসপাতালে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে এবং তাকে অবশ্যই অধূমপায়ী হতে হবে। কর্মস্থল হবে ঢাকার কেরানীগঞ্জে।
নিয়োগটি ফুলটাইম চাকরি হিসেবে উভয় লিঙ্গের জন্য উন্মুক্ত। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
