ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবকিছুতে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে বিরোধীদলের সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ইসলামী ব্যাংকের শীর্ষ পদে সাম্প্রতিক রদবদল, গ্রাহক বিক্ষোভ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

সালাউদ্দিন আহমদ বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী চেয়ারম্যানসহ বোর্ড অব ডিরেক্টরের সবাইকে বাংলাদেশ ব্যাংক অব্যাহতি দিতে পারে। এ বিষয়ে আইন পরিবর্তন করতে হবে।

তিনি জানান, ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পে ২২ হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার মধ্যে ১১ হাজার কোটি টাকা আগে এবং বাকি ১১ হাজার কোটি টাকা নির্বাচনের আগে দেওয়া হয়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, ব্যাংকটিতে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একটি মহল ‘গ্রাহক’ সেজে আন্দোলন করাচ্ছে। তিনি বলেন, নির্বাচনের দিন পর্যন্ত তারা ফেসবুক সরকারের কার্যক্রম দেখেছেন।

সালাউদ্দিন আহমদ জানান, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর এবং যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি, তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে।

এছাড়া, নিয়ম না মেনে ব্যাংক থেকে চাকরিচ্যুত ৯ হাজার কর্মীর বিষয়েও তদন্ত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন