ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৩ মে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল রেলভবনে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট।

টিকিট কালোবাজারি রোধ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে, প্রতিটি যাত্রী এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়া ঈদের মৌসুমে একজন যাত্রী একবারই টিকিট কেনার সুযোগ পাবেন।

রেলওয়ে জানিয়েছে, ঈদের এই অগ্রিম ও ফিরতি টিকিট কোনোভাবেই ফেরত দেওয়া (রিফান্ড) যাবে না। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে ‘স্ট্যান্ডিং টিকিট’ বিক্রি করা হবে, যা মোট আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট হিসেবে হবে, উচ্চ শ্রেণির কোচ বাদে।

ফিরতি টিকিটের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করে পরে জানানো হবে।

আরও পড়ুন