এনটিআরসিএ’র ১৮তম নিবন্ধনে ই-প্রত্যয়নপত্র সংগ্রহের সুযোগ ২৫ এপ্রিল

এনটিআরসিএ’র ১৮তম নিবন্ধনে ই-প্রত্যয়নপত্র সংগ্রহের সুযোগ ২৫ এপ্রিল

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ই-প্রত্যয়নপত্র ডাউনলোডের বিশেষ সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যারা নির্ধারিত সময়ে সনদ ডাউনলোড করতে পারেননি বা ডাউনলোডের পর হারিয়ে ফেলেছেন, তারা পুনরায় এটি সংগ্রহের সুযোগ পাবেন।

এনটিআরসিএ-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই সুযোগ কার্যকর থাকবে। প্রার্থীরা তাদের নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএ-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

এনটিআরসিএ আরও জানিয়েছে, একজন প্রার্থী এই ই-প্রত্যয়নপত্রটি কেবলমাত্র একবারই ডাউনলোড করার সুযোগ পাবেন। তাই সংগৃহীত সনদের সফট কপি এবং হার্ড কপি (প্রিন্ট কপি) অত্যন্ত সতর্কতার সঙ্গে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন