এসএসসি ও সমমান পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬ হাজারের বেশি

এসএসসি ও সমমান পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬ হাজারের বেশি

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ২৩ এপ্রিল (আজ) ১১টি শিক্ষা বোর্ডের অধীন ২৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও পরীক্ষা দেয়নি। এদিন অসদুপায়ের জন্য ১৯ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ১০ জন কারিগরি শিক্ষা বোর্ডের, ৩ জন মাদরাসা শিক্ষা বোর্ডের, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের ২ জন করে এবং দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১ জন করে শিক্ষার্থী রয়েছেন।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আরবি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গতবারের তুলনায় ৭৯ হাজারের বেশি কম। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। পরীক্ষা মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম কয়েক দিনে সব পরীক্ষার্থীর পরীক্ষা থাকে না, কারণ অনিয়মিত অনেক পরীক্ষার্থী রয়েছে, যারা এক, দুই বা তিন বিষয়ে পরীক্ষা দেয়।

আরও পড়ুন